Showing posts with label first year. Show all posts
Showing posts with label first year. Show all posts

Final Examination Routine Of Honours Part-1 2010

Honours Part-1 Examination-2010 Routine (Exam Starts on 28/09/2011)

The authory of National University has changed the Honours Part-1 Examination-2010 Routine for last time. The Exam will be Started from 28/09/2011. The Official blog of National University has published the new changed routine few days ago. Download the routine from us.

About University: The National University was established in 1992 under an act of Parliament of the Government of the people's republic of Bangladesh with features distinct from those of the traditional Universities of the country. The National University caters the general education at graduate and post-graduate level in colleges/institutions which were affiliated to different public universities since independence. About one million students are studying in more than 1600 colleges/institutions affiliated to this university. The National University is expanding in terms of number of students, courses and institutions day by day. To day this university plays the most significant role to provide opportunities for higher education among the students living especially in rural and semi-urban areas. The university has taken a lot of important steps to improve the standard of education by formulating a modern uniform curriculum, providing training of the teachers and supplying teaching materials to the affiliated institutions.

new changed routine,Honours Part-1 Examination,Final Examination Routine Of Honours Part-1,National University,first year,NU,final routine,2010,28 september 2011,latest routine

Download The Final Routine From Following Link
http://nu.edu.bd/notice/HP1_Routine-2010.doc

Dhaka University 1st Year Honours Admission 2011-2012 Notice

First Year Honours Admission Notice 2011-2012 Of DU

 বিশেষ সতর্কতাঃ

প্রার্থীর নিজের উপস্থিতিতে প্রাথমিক আবেদন ও ছবি আপলোড করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। প্রার্থীর অনুপস্থিতিতে প্রায়শঃ ভুল ছবি আপলোড করা হয় এবং এতে অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। অনেক সময় জাল প্রবেশপত্র তৈরী করে তা প্রার্থীকে দেয়া হয়। প্রার্থীরা যে কোন সময়ে তার PIN বা রোল নং ব্যবহার করে ইন্টারনেটে সংশ্লিষ্ট ইউনিটের Application Status-এ যাচাই করে নিতে পারবেন তার প্রবেশপত্রটি সঠিক কি না।

বিশেষ বিজ্ঞপ্তিঃ

প্রাথমিক আবেদন করা বা টাকা জমা দেয়ার জন্য প্রার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকায় আসার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সমভাবে আবেদন করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ভর্তির সংক্রান্ত তথ্যাদি জানা যাবে, কোন টাকা মোবাইল ফোনের মাধ্যমে জমা নেয়া হয় না। কোন ব্যাংকের বা বিশেষ কোন শাখার কোন আলাদা গুরুত্ব নেই। ভর্তি পরীক্ষার আসনবন্টনও আবেদনের বা টাকা জমা দেয়ার স্থান বা সময়ের সাথে সম্পর্কিত নয়।

সাধারণ নির্দেশিকা:
যে সকল ছাত্র-ছাত্রী ২০১১ অথবা ২০১০ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে অবশ্যই ২০০৬ সাল বা তার পরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৬ই আগস্ট ২০১১ তারিখ দুপুর ১২:০০ টা থেকে ১৫ই সেপ্টেম্বর ২০১১ ইং তারিখের মধ্যে প্রাথমিক আবেদনের ফি জমা দেয়ার পে-স্লিপ সংগ্রহ করা যাবে। ১৬ই আগস্ট ২০১১ তারিখ থেকে ২০ শে সেপ্টেম্বর ২০১১ ইং তারিখের পর্যন্ত দেশের সর্বত্র সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দেয়া যাবে। ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববাদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রী যদি বিষয়/বিভাগ পরিবর্তনের জন্য পুনরায় ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের নিকট থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের লিখিত অনুমতি ও সংশ্লিষ্ট ইউনিটের ডিনের অনুমোদন পাওয়ার পর ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। তবে ২০০৯ সনে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীদের জন্য আবেদনের সুযোগ নেই।একজন আবেদনকারী চারটি ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

প্রথম ধাপ: (ইউনিট বাছাই)> ইন্টারনেটে এই ওয়েবসাইট থেকে প্রার্থী উচ্চমাধ্যমিকে বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইপ্সীত বিষয়/বিভাগে ভর্তির জন্য ক, খ, গ, ঘ এবং চ এই পাঁচটি ইউনিটের একটি বেছে নেবে।

দ্বিতীয় ধাপ: (আবেদনের ফি জমা রশিদ সংগ্রহ)> ওয়েবেসাইটে 'আবেদন (Apply)' লিংকে ক্লিক করে প্রার্থী উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করে প্রিন্ট নেবে। তবে জিসিই ও সমমানের বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীকে home page এর সংশিষ্ট ইউনিটের Detailed Form লিংকে ক্লিক করে আবেদন করতে হবে

তৃতীয় ধাপ:(ব্যাংকে টাকা দেওয়া)> টাকা জমা দেওয়ার রশিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবে এবং রশিদের দুটি অংশেই আবেদনকারী স্বাক্ষর করে সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেবে।

চতুর্থ ও শেষ ধাপ: (ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ)> আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেওয়ার রশিদে উল্লেখিত ব্যাক্তি পরিচিতি নম্বর (Personal Identification Number-PIN) ব্যবহার করে টাকা জমা দেওয়ার রশিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নেবে।

বিশেষ দ্রষ্টব্য:
যদি কোন আবেদনকারী ব্যাংকে টাকা জমাদানের তিন কার্যদিবস পরও পরীক্ষার প্রবেশপত্র তৈরি অবস্থায় না পায়, তাহলে সে, টাকা জমা দেওয়ার বিবরণসহ অনলাইনে, টেলিফোনে (৯৬৬৯৯৩৪)-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করবে। শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়লে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে: ০১৮৪২২৪৪২৪৪, ০১৬১৬১৫১৫৫৯ ও ৯৬৬৯৯৩৪। এ ছাড়া শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করার পর ভর্তিসংক্রান্ত তথ্য, আসনবিন্যাস প্রভৃতি তথ্য মুঠোফোনে ১৬৩২১ নম্বরে এসএমএস করে পাবেন।

আবেদনঃ ১৬ আগস্ট-১৫ সেপ্টেম্বর

ব্যাংকে টাকা জমা দেওয়াঃ ১৬ আগস্ট-২০ সেপ্টেম্বর
(সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেয়া যাবে)
প্রবেশপত্রের ছাপানো কপি নেওয়ার শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর।
ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফিঃ ৩০০ টাকা, ব্যাংক মাশুলঃ ২০ টাকা (সর্বমোট- ৩২০ টাকা)

ভর্তি পরীক্ষার তারিখঃ

‘ক’ ইউনিটঃ ১৪ অক্টোবর
‘খ’ ইউনিটঃ ২১ অক্টোবর
‘গ’ ইউনিটঃ ২৮ অক্টোবর
‘ঘ’ ইউনিটঃ ১৮ নভেম্বর
‘চ’ ইউনিটঃ ২৫ নভেম্বর

Download Notice In PDF Format

Dhaka University,1st Year,Honours,Admission, 2011-2012, Notice,1st Year Honours Admission,Honours Admission Notice,DU admission notice,11-12 admission,first year